পবিত্রতার তাৎপর্যঃ ইমাম গাজ্জালী (রহঃ)- ২
লিখেছেন: ' দ্য মুসলিম' @ মঙ্গলবার, জানুয়ারি ২৬, ২০১০ (৯:৩৪ পূর্বাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সুত্রঃ এহইয়াউ উলুমুদ্দিন, ভলিউম-১,পৃষ্ঠা-২৪০। ইমাম গাজ্জালী রহঃ।
পবিত্রতার তাৎপর্যঃ ইমাম গাজ্জালী (রহঃ)- ১
এখানে আমরা কেবল বাহ্যিক পরিত্রতা বর্ণনা করব, যা তিন প্রকারঃ
১) বাহ্যিক নাপাকী থেকে পাক হওয়া,
২) হুকমী নাপাকী, যাকে “হদস” (বেওযু অবস্হা) বলা হয়, তা থেকে পাক হওয়া এবং
৩) দেহের উচ্ছিষ্ট থেকে পাক হওয়া।
প্রথম প্রকার- বাহ্যিক নাপাকী থেকে পাক হওয়া প্রসঙ্গে তিনটি বিষয় দেখতে হবেঃ
১) যে নাপাকী দূর করা হবে,
২) যে বস্তু দ্বারা দূর করা হবে এবং
৩) যে উপায়ে দূর করা হবে।
প্রথম বিষয়- যে নাপাকী দূর করা হবে তা তিন প্রকার- জড় পদার্থ অর্থাঃ নিষ্প্রাণ বস্তু, প্রানী এবং প্রানীর অংশ বিশেষ।
জড় পদার্থের মধ্যে শরাব ও নেশার বস্তু ছাড়া সবকিছু পাক। প্রাণীর মধ্যে কুকুর, শূকর ও এতদুভয় থেকে উৎপন্ন বস্তু ছাড়া সব পাক। প্রাণী মারা গেলে পাঁচটি প্রানী ব্যতীত সব নাপাক। পাঁচটি প্রানী এইঃ মানুষ, মাছ, ঝিনুক, শামুকের পোকা (খাদ্যে যেসব পোকা পড়ে, সেগুলো এর মধ্যে দাখিল)। যে প্রানীর মধ্যে প্রবাহিত রক্ত নেই; যেমন মাছি, এগুলো পানিতে পড়ে গেলে পানি নাপাক হবে না। প্রাণীর অংশ বিশেষ দু’প্রকার- এক. যা প্রানী থেকে আলাদা হয়ে গেছে। এর বিধান মৃতের মতই। কিন্তু কেশ আলাদা হলে নাপাক হয় না। অস্হি নাপাক হয়ে যায়। দুই, যে তরল পদার্থ প্রাণীর অভ্যন্তর থেকে বের হয়। এর মধ্যে যেগুলো পরিবর্তিত হয় না এবং নির্দিষ্ট স্হানে অবস্হান করে না, সোগুলো পাক; যেমন অশ্রু, ঘর্ম, থুথু। আর যেগুলোক ঠিকানা নির্দিষ্ট এবং পরিবর্তিত হয়, সেগুলো নাপাক; যেমন রক্ত, পুঁজ, পায়খানা, পেশাব সকল প্রাণীরই নাপাক। এসব নাপাকী অল্প হোক কিংবা বেশী, মাফ নেই। কিন্তু পাঁচটি বস্তু অল্প হলে মাফ-
১) ঢিলা দ্বারা এস্তেন্জা করার পর যদি নাপাকীর কিছু অংশ থেকে যায় এবং বের হওয়ার স্হান অতিক্রম না করে, তবে মাফ।
২) রাস্তায় চলতে যে কাদা স্বাভাবিকভাবে শরীরে লেগে যায় বা রাস্তার ধুলোবালি হলে মাফ। কিন্তু যতটুকু থেকে বেঁচে থাকা কঠিন, ততটুকু মাফ।
৩) চামড়ার মোজার তলায় যে নাপাকী লেগে যায়, তা ঘষে নেয়ার পর মাফ।
৪) মশা-মাছির রক্ত অল্প হোক কিংবা বেশী, কাপড়ে লেগে গেলে মাফ।
৫) মায়ের রক্ত, পুঁজ ও বদরক্ত মাফ। হযরত ইবনে ওমর রাঃ একবার ব্রন ঘষে দেন। তা থেকে রক্ত বের হয়। কিন্তু তিনি তা না ধুয়ে নামায পড়ে নেন। এই পাঁচ প্রকার নাপাকীর ব্যাপারে শরীয়তের শিথিল বিধান থেকে তোমার জানা উচিত যে, পবিত্রতার ব্যাপারটি সহজভিত্তিক। এ সম্পর্কে নতুন যা আবিস্কৃত হয়েছে, তা কেবল মনের ভিত্তিহীন কুমন্ত্রনা।
দ্বিতীয় বিষয়- যে বস্তু দ্বারা নাপাকী দূর করা হবে, তা দুই প্রকার- জড় পদার্থ ও তরল পদার্থ। জড় পদার্থ হচ্ছে এস্তেন্জার ঢেলা, এটা শুষ্ক করে পাক করে দেয়। এ বস্তুটি শক্ত হওয়া, পবিত্র হওয়া, নাপাকী শুষে নেয়া এবং নিজে হারাম না হওয়া শর্ত। তরল পদার্থের মধ্যে পানি ছাড়া অন্য কোন বস্তু নাপাকী দূর করতে পারেনা। সেই নাপাকী দূর করে, যে নিজে পাক এবং যা অনাবশ্যক বস্তু মিশ্রিত হওয়ার কারণে বেশী পরিমাণে পরিবর্তিত না হয়ে যা। যদি পানিতে নাপাকী মিশ্রিত হওয়ার কারণে পানির স্বাদ অথবা রং অথবা গন্ধ বদলে যায়, তবে সেই পানি পাক থাকে না। যদি এই গুনত্রয়ের একটিও পরিবর্তিত না হয়, তবে সেই পানি নাপাক হবে না। ইমাম শাফেয়ীর মতে, পানির পরিমাণ নয় মশক অথবা যদি নাপাকী পড়ার কারণে বদলে যায়, তবে যতটুকু বদলে যায়, ততটুকু নাপাক। এর উজান ও ভাটির পানি নাপাক নয়।
তৃতীয় বিষয়- নাপাকী দূর করার উপায়, যদি নাপাকী এমন হয় যা দেখা যায় না, তা যেখানে পড়ে, সেখানে পানি ঢেলে দেয়া যথেষ্ট। নাপাকী শরীরবিশিষ্ট হলে তা দূর করা জরুরী। যতক্ষন তার স্বাদ বাকী থাকবে, ততক্ষন শরীর বাকী আছে বুঝতে হবে। রং বাকী থাকার অবস্হাও তদ্রূপ। কিন্তু রং যদি চমটে যায় এবং ঘষা দেয়ার পরও না উঠে, তবে মাফ। গন্ধ থাকা নাপাকী বাকী থাকার দলীল। এটা মাফ নয়। মনের কুমন্ত্রনা দূর করার জন্যে মনে করতে হবে যে, সকল বস্তু পবিত্র সৃজিত হয়েছে। অতএব যে কাপড়ের উপর নাপাকী যেখা যায় না এবং নাপাকী বলে নিশ্চিতরূপে জানা যায় না, তা নিয়ে নামায পড়ে নেবে। এখানে নাপাকীর পরিমাণ খোঁজাখুঁজি করার প্রয়োজন নেই।
দ্বিতীয় প্রকার- হদস থেকে পাক হওয়ার মধ্যে ওযু, গোসল ও তায়াম্মুম অন্তর্ভুক্ত। এগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে এস্তেন্জা।
পায়খানা করার রীতি-নীতিতে যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত সেগুলো এইঃ মানুষের দৃষ্টি থেকে দূরে জঙ্গলে যেতে হবে। সম্ভব হলে কোন কিছুর আড়ালে বসতে হবে। বসার জায়গায় না পোঁছা পর্যন্ত গুপ্তস্হান খুলবেনা। সূর্য়, চন্দ্র ও কেবলার দিকে মুখকরে এবং পিঠ ফিরে বসবে না। মানুষ যেখানে বসে কখাবার্তা বলে, সেখানে পায়খানা পেশাব করা থেকে বিরত থাকবে।
(চলবে)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
Processing your request, Please wait....












(২ভোট, গড়: ৪.০০)