লগইন রেজিস্ট্রেশন

কবিরা গুনাহ-১৭ (গর্ব অহংকার।)

লিখেছেন: ' দ্য মুসলিম' @ শুক্রবার, ফেব্রুয়ারি ১২, ২০১০ (৯:১৩ অপরাহ্ণ)

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

পবিত্র কোরআন এর দলিলঃ

  • মুসা বললোঃ যারা হিসাব দিবসের প্রতি বিশ্বাস করে না, এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের প্রভুর নিকট আশ্রয় প্রার্থনা করে নিয়েছি। (সুরা মু’মিন-২৭)
  • নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। (সুরা আন নাহল)
  • এবং আমি যখন ফেরেশতাদেরকে বললামঃ আদম-কে সেজদা কর, তখন ইবলীস ছাড়া সবাই সিজদা করলো, সে নির্দেশ পালনে অস্বীকার করলো এবং অহংকার করলো। ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। (সুরা বাকারা-৩৪)
  • নিশ্চয়ই আল্লা কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। (সুরা লোকমান-১৮)

পবিত্র হাদিস এর দলিলঃ

  • এক লোক দম্ভভরে চলাফেরা করতো। আল্লাহ তাকে যমীনে ধসিয়ে ফেলেন। সে মহা দিবস পর্যন্ত মাটির অতলে দাবতেই থাকবে। (বোখারী)
  • অত্যাচারী ও দাম্ভিক-অহংকারী স্বৈরাচারীদেরকে হাশরের দিন ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়ার আকৃতিতে একত্র করা হবে। লোকেরা তাদেরকে পা দিয়ে পাড়াবে এবং চারদিকে থেকে তাদের প্রতি শুধু লাঞ্চনা ও অপমান বর্ষিত হতে থাকবে। (নাসায়ী ও তিরমিযী)
  • যার অন্তরে রেণু পরিমান অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না । (মুসলিম)
  • আল্লাহ পাক বলেছেনঃ শ্রেষ্ঠত্ব আমার পোশাক এবং অহংকার আমার চাদর। যে এ দু’টি আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো। (মুসলিম)

আল্লাহ তায়ালা আমাদের সকল কবীরা গুনাহ থেকে বেঁচে থাকার তোফিক দিন।

আল্লাহ হাফেজ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৮৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)