কবিরা গুনাহ-১৭ (গর্ব অহংকার।)
লিখেছেন: ' দ্য মুসলিম' @ শুক্রবার, ফেব্রুয়ারি ১২, ২০১০ (৯:১৩ অপরাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
পবিত্র কোরআন এর দলিলঃ
- মুসা বললোঃ যারা হিসাব দিবসের প্রতি বিশ্বাস করে না, এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের প্রভুর নিকট আশ্রয় প্রার্থনা করে নিয়েছি। (সুরা মু’মিন-২৭)
- নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। (সুরা আন নাহল)
- এবং আমি যখন ফেরেশতাদেরকে বললামঃ আদম-কে সেজদা কর, তখন ইবলীস ছাড়া সবাই সিজদা করলো, সে নির্দেশ পালনে অস্বীকার করলো এবং অহংকার করলো। ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। (সুরা বাকারা-৩৪)
- নিশ্চয়ই আল্লা কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। (সুরা লোকমান-১৮)
পবিত্র হাদিস এর দলিলঃ
- এক লোক দম্ভভরে চলাফেরা করতো। আল্লাহ তাকে যমীনে ধসিয়ে ফেলেন। সে মহা দিবস পর্যন্ত মাটির অতলে দাবতেই থাকবে। (বোখারী)
- অত্যাচারী ও দাম্ভিক-অহংকারী স্বৈরাচারীদেরকে হাশরের দিন ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়ার আকৃতিতে একত্র করা হবে। লোকেরা তাদেরকে পা দিয়ে পাড়াবে এবং চারদিকে থেকে তাদের প্রতি শুধু লাঞ্চনা ও অপমান বর্ষিত হতে থাকবে। (নাসায়ী ও তিরমিযী)
- যার অন্তরে রেণু পরিমান অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না । (মুসলিম)
- আল্লাহ পাক বলেছেনঃ শ্রেষ্ঠত্ব আমার পোশাক এবং অহংকার আমার চাদর। যে এ দু’টি আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো। (মুসলিম)
আল্লাহ তায়ালা আমাদের সকল কবীরা গুনাহ থেকে বেঁচে থাকার তোফিক দিন।
আল্লাহ হাফেজ।
৮৪ বার পঠিত
Processing your request, Please wait....











