প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস – ৬
লিখেছেন: ' দ্য মুসলিম' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৬, ২০১০ (৭:০৮ অপরাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস – ১
প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস – ২
প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস – ৩
প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস – ৪
প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস – ৫
জাল হাদিস- ১৫: ” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কোন অসুস্হ ব্যক্তিকে তিন দিন পরেই দেখতে যেতেন। “
এ হাদিসটি ইমাম ইবনে মাযাহ স্বীয় গ্রন্হে রেওয়ায়েত করেছেন এবং মেশকাত শরীফেও বর্ণিত আছে। তবে এ হাদীসটি অত্যন্ত দুর্বল । কারণ, এ হাদিসের বর্ণনাকারীদের মধ্যে মুসলিম ইবনে আলী নামক এক ব্যক্তি রয়েছে। ইমাম বুখারী ও ইমাম আবু জুরআ রঃ তার সম্বন্ধে বলেন, তিনি মুনকারুল হাদিস। ইবনে আদী রঃ বলেন, তার হাদিসগুলো সংরক্ষিত নয়। প্রসিদ্ধ মুহাদ্দিস মোল্লা আলী ক্বারী রঃ বলেন হানাফী বলেন, ইমাম আবু হাতেমকে এ হাদিস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ হাদিস ভিত্তিহীন, ইমাম জাহাবী রঃ এ হাদীসটিকে মওযু বলেছেন। (আল-মাকাসিদুল হাসাসন ৪৮০, কাশফুল খাফা ২/৮৭, মওযুআতে সাগানী ৫২)
জাল হাদিস- ১৩: ” আযানের প্র যে দোয়াটি পাঠ করা হয়ে ,সেখানে অনেকে ‘ওয়াদ্দারাজাতুর রা-ফীয়া’ অংশটুকু বৃদ্ধি করে থাকেন। আবার অনেকে এটাকে হাদিসে বর্ণিত দোয়ার অন্তর্ভুক্ত মনে করে। কিন্তু এটা হাদিসে বর্ণিত দোয়ার অংশ নয়। তাই আযানের দোয়ায় এটা সংযোজন করা বিদআত। “
ইমাম সাখাবী রঃ বলেন, আযানের দোয়ায় এই অতিরিক্ত অংশটুকু আমি হাদিসের কোন নির্ভরযোগ্য কিতাবে দেখিনি। ইবনে হাজার আসকালানী বলেন, আযানের দোয়ার পর হাদিসের কোন সনদসূত্রেই এই অতিরিক্ত অংশটির উল্লেখ নেই। এভাবে ‘ওয়ারজুকনা শাফাআতাহু’ এই অংশটির কোন অস্তিত্ব নেই। ১) আযানের দোয়ার শেষাংশে অনেকে ‘ইয়া আরহামার রাহিমীনও’ বৃদ্ধি করে থাকে, অথচ এটিও হাদিসে বর্ণিত দোয়ার অংশ নয়।
মোল্লা আলী ক্বারী হানাফী রঃ বলেন, হাদিসের কোন গ্রন্হেই এই অতিরিক্ত অংশটুকু অস্তিত্ব নেই। হাফেজ ইবনে হাজার আসকালানী রঃ বলেন, আযানের দোয়ার পর অতিরিক্ত অংশটুকু ভিত্তিহীন। কারণ, আযানের দোয়া সম্বলিত হাদিসের কোন সুত্রে ইয়া আরহামার রাহেমীন নেই। আল্লামা ইবনে হাজর মক্কী রঃ এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, আযানের দোয়ায় ওয়াদ্দারাজাতুর-রাফীয়া বৃদ্ধি করা এবং ইয়া আরহামার রাহেমীন দ্বারা শেষ করা এ দু’টির কোনটিরই ভিত্তি নেই। (ইলাউস-সুনান ২/১২৮, আল-মাকাসিদুল হাসানাহ ২৫৪, মাআরিফুস সুনান ২/২৩৮-২৩৯, মিরকাতুল মাফাতীহ ২/৩৪৩ ও ৩/৪০ ও শরহুল মিনহাজ)
। (মওযুআতে কুবরা ১১৩, কাশফুল খাফা ১/৩৫৭ ও আল মাকাসিদুল হাসানা ৩০৪)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
Processing your request, Please wait....











