ফেব্রুয়ারি, ২০১০ -এর আর্কাইভ
প্রকৃত আলেমের পরিচয়। (হাদিস ও সাহাবাগণের জীবনের পরিচালনার ভিত্তিতে)- ১
লিখেছেন: ' দ্য মুসলিম' @ শুক্রবার, ফেব্রুয়ারি ১৯, ২০১০ (৭:৫৬ পূর্বাহ্ণ)
সুত্রঃ এহইয়াউ উলুমুদ্দিন।
মুলঃ ইমাম গাজ্জালী রঃ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
(মুল বই থেকে হুবহু না তুলে দিয়ে, কিছু অংশের উদৃতি দেয়া হলো।)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ কেয়ামতে সকল মানুষের তুলনায় কঠোর আযাব সেই আলেমের হবে, যাকে আল্লাহ তায়ালা এলেম দ্বারা কোন উপকার দেননি। তিনি আরও বলেনঃ এলেম অনুযায়ী আমল না করা পর্যন্ত মানুষ আলেম হয়না।
অন্য এক হাদিসে আছেঃ এলেম দুই প্রকারঃ এক মৌখিক এলেম। এর দ্বারা আল্লাহ তায়ালা মানুষকে জব্দ করবেন। দুই, অন্তরস্হিত এলেম। এটাই .....
৫ টি মন্তব্য | বিস্তারিত >>
তুমি আর আমি কিছুতেই এক নই
লিখেছেন: ' মেরিনার' @ শুক্রবার, ফেব্রুয়ারি ১৯, ২০১০ (৬:৪৭ পূর্বাহ্ণ)
তুমি আর আমি কিছুতেই এক নই
যেমন অবিশ্বাস আর বিশ্বাস এক নয়,
আঁধার আর আলো যেমন এক নয়,
অসুন্দর আর সুন্দর যেমন এক নয়।
শোষক আর শোষিত কখনো এক নয়,
যেমন জালিম আর মজলুম এক নয়।
তেমনি শাসক আর শাসিত এক নয়-
.....
২ টি মন্তব্য | বিস্তারিত >>
মাসিক জিজ্ঞাসা
লিখেছেন: ' মুসলিম' @ শুক্রবার, ফেব্রুয়ারি ১৯, ২০১০ (৫:২৬ পূর্বাহ্ণ)
একটি মাসিক ইসলামী পত্রিকা।
পড়ুন ও অন্যকে পড়তে উত্সাহিত করুন।
http://www.jiggasha.com/
.....০ টি মন্তব্য | বিস্তারিত >>
কুড়ানো মানিক- ৬ ।
লিখেছেন: ' দেশী৪৩২' @ শুক্রবার, ফেব্রুয়ারি ১৯, ২০১০ (৩:১৩ পূর্বাহ্ণ)
হযরত আলী(রাঃ) এর বানী-
১।ধৈর্য্য ও নম্রতাই প্রকৃত মহত্ব।যারা এই দুই গুনে গুনান্বিত হবে তারাই প্রকৃত বীর পুরুষ।
২।অক্ষমের সর্বশেষ অস্ত্র পরনিন্দা।
৩।চক্ষু এমন একটা পান্হশালা,যা একবার ছুটে গেলে আত্নার পবিত্রতা অক্ষুন্ন থাকে না।
৪।কারো প্রতি ভালবাসায় অন্ধ হওয়া এবং মতবিরোধ হলেই যা-তা সমালোচনা করা নিজের হাতে ঈমান ধ্বংস করার আলামত।
৫।অন্যের প্রতি কুধারনা করাও অন্যায়।
৬।প্রয়োজনের সময় মুখ না খোলা এবং অপ্রয়োজনে কথা বলা ,সমান দোষের কাজ।
.....
১ টি মন্তব্য | বিস্তারিত >>
ইসলামে নারীর অধিকার ও মর্যাদা
লিখেছেন: ' মুসলিম৫৫' @ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৮, ২০১০ (১১:৪০ অপরাহ্ণ)
মূল বক্তব্যে যাবার আগে অধিকার ও মর্যাদা শব্দ দুটিকে একটু ব্যাখ্যা করা প্রয়োজন ৷
‘অধিকার’ শব্দটিকে ইসলামী স্কলাররা সবসময় আরেকটি শব্দের সাথে সম্পৃক্ত বলে সনাক্ত করেছেন – সেটা হচ্ছে ‘দায়িত্ব’৷ ইসলামী জীবনবিধান ও worldview-তে তাই যেখানেই অধিকারের প্রশ্ন উঠেছে, সেখানে স্বাভাবিকভাবেই দায়-দায়িত্বের কথাও এসেছে ! উদাহরণস্বরূপ – একজন পুরুষকে ইসলাম, তার মৃত পিতার সম্পত্তিতে, তার বোনের প্রাপ্য উত্তরাধিকারের চেয়ে দ্বিগুণ লাভ করার ‘অধিকার’ দিয়েছে – কিন্তু সেই সঙ্গে, ঐ বোন বা মা-কে আমৃত্যু দেখাশোনা করার দায়-দায়িত্বও সেই পুরুষের কাঁধে চাপিয়ে দেয়া .....
৭ টি মন্তব্য | বিস্তারিত >>
কথা ছিল
লিখেছেন: ' মেরিনার' @ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৮, ২০১০ (৭:০৭ পূর্বাহ্ণ)
[“এমন তো কথা ছিল না” পড়ে একজন ব্লগার জিজ্ঞেস করেন, “কেমন কথা ছিল?"]
কথা ছিল, তুমি হবে আমার দু’চোখ শীতল করা প্রশান্তি ।
তুমি হবে গভীর বনের মাঝখানের ছায়াঘেরা কালো-জল দীঘি
চৈত্রের নির্জন জনশূন্য দুপুরে, নিস্তরঙ্গ কালো জলরাশি যার-
আমি তার শান বাঁধানো ঘাটে বসে, একদৃষ্টে শুধু চেয়ে দেখবো তাকে ।
কথা ছিল, কোন কথা না বলেই তোমার সাথে আমার হবে
এক জীবনের ভাব বিনিময় – তুমি আর আমি, পাহাড়ের
.....
৩ টি মন্তব্য | বিস্তারিত >>
সহনশীল এবং মার্জিত আচরন
লিখেছেন: ' কর্তৃপক্ষ ( পিস-ইন-ইসলাম )' @ বুধবার, ফেব্রুয়ারি ১৭, ২০১০ (১২:৫৮ অপরাহ্ণ)
আস-সালামু আলাইকুম,
পিস ইন ইসলাম একটি ইসলামিক ব্লগ সাইট । এখানে কোনো পোস্ট বা কমেন্ট দেবার সময় আমাদের মনে রাখা উচিত “প্রতিটি কথা বা কাজের জন্য আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জবাবদিহি করতে হবে” । পোস্ট বা কমেন্ট দেবার সময় শরীয়তের সীমা রেখা যাতে লংঘন না করে সেদিকে সবার খেয়াল রাখা উচিত ।
এখানে অনেককেই দেখা যায় , কারো সাথে তার মত না মিললে তাকে “মুর্খ , ভিতরে এক বাহিরে এক , কট্ররপন্হি এবং আরো অনেক আযাচিত কমেন্ট করে থাকেন .....
৩ টি মন্তব্য | বিস্তারিত >>
প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস – ৬
লিখেছেন: ' দ্য মুসলিম' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৬, ২০১০ (৭:০৮ অপরাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস – ১
প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস – ২
প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস – ৩
প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস – ৪
প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস – ৫
জাল হাদিস- ১৫: ” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কোন অসুস্হ ব্যক্তিকে তিন দিন পরেই দেখতে যেতেন। “
.....
০ টি মন্তব্য | বিস্তারিত >>
রুখবে আমায় কে?
লিখেছেন: ' মেরিনার' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৬, ২০১০ (৭:১৬ পূর্বাহ্ণ)
“রুখবে আমায় কে?” – বিজ্ঞাপনে বলা একটা ডাহা মিথ্যা কথা ৷
মানুষকে তার সীমাবদ্ধতাই রুখে দেয়, আকাশ দূরে থাক,
ছয়ফুট মানুষ, কিছুতেই নিজগুণে ছুঁতে পারে না দশফুট কার্নিশ!
তবু, এমন মিথ্যা বলেই মিথ্যার বেসাতীর ফাঁদ পাতে বেনিয়ারা –
স্বপ্নের রাজ্যে নিয়ে যায় স্বপ্নহীন মানুষকে, মিথ্যা গল্প ফেঁদে ৷
তারপর স্বপ্ন খেয়ে, স্বপ্ন পরেই কেটে যায় – “স্বপ্ন-বন্দীর”
বাকী জীবন ৷ এ যেন আফিম, হেরোইন, হ্যাশিসের মতই – মিথ্যা সুখে
.....
৩ টি মন্তব্য | বিস্তারিত >>
জ্ঞান, জ্ঞানার্জন ও জ্ঞানদানের মাহাত্ম্য-২
লিখেছেন: ' দ্য মুসলিম' @ রবিবার, ফেব্রুয়ারি ১৪, ২০১০ (৮:৩৬ অপরাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
সুত্রঃ এহইয়াউ উলুমুদ্দিন (১ম খন্ড)। ইমাম গাজ্জালী (রহঃ)
অনুবাদঃ মাওলানা মুহিউদ্দিন খান। মদিনা পাবলিকেশন্স
জ্ঞান, জ্ঞানার্জন ও জ্ঞানদানের মাহাত্ম্য-১
জ্ঞানের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ নিম্নরূপঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“মানুষের মধ্যে শ্রেষ্ঠ ও ঈমানদার সেই জ্ঞানী ব্যক্তি, যার কাছে মানুষ প্রয়োজন নিয়ে আগমন করলে সে তাদের উপকার করে এবং মানুষ তার প্রতি বিমুখতা প্রদর্শন করলে সে নিজেকে বিমুখ করে দেয়।”
১ টি মন্তব্য | বিস্তারিত >>