লগইন রেজিস্ট্রেশন

‘সুন্নাহ’ ক্যাটাগরি -এর আর্কাইভ

 

ইসলামের সঠিক রূপ জানার উপায় (নাবী- রাসুলগণের প্রকৃত উত্তরাধিকারী আ’লিম কারা? – ৪)

লিখেছেন: ' taalibul_ilm2011' @ শনিবার, মে ১৯, ২০১২ (৮:০৭ পূর্বাহ্ণ)

ইসলামের সঠিক রুপ জানার একমাত্র উপায় হচ্ছে আল-কোরআন ও সুন্নাহ এবং এই দুই এর ব্যাখ্যায় সাহাবী, তাবেয়ীন, তাবে-তাবেয়ীনগণের (রঃ) উপলব্ধি।

প্রথমতঃ আল-কুরআন ও সুন্নাহ :
আল্লাহ বলেন :
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا (سورة النساء 594:)
হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্র অনুগত হও এবং রসূলের অনুগত হও এবং তোমাদের মধ্যকার কর্তৃস্থানীয় ব্যক্তিগণের; তবে যদি কোন বিষয়ে .....

টি মন্তব্য  |  বিস্তারিত >>

তাক্বলীদ হালাল , তাক্বলীদ হারাম

লিখেছেন: ' ABU TASNEEM' @ বৃহস্পতিবার, মে ১৭, ২০১২ (৭:২৪ পূর্বাহ্ণ)

GAUSUL  AZAM


আমার আগের পোস্টে এত বড় একটা সুখবর দিলাম ( আপনার জিজ্ঞাসা ??? আসছে ………………………….) তবুও কেউ কোন কমেন্ট করলো না । এমনকি পঠিতও হয়েছে মাত্র আটবার , এখন পর্যন্ত । ভাল হোক / খারাপ হোক কমেন্ট না করলে কোন ব্লগারই লেখায় উৎসাহ পায় না । এটি অবশ্য দ্বীন প্রচারের মঞ্চ । এখানে কমেন্ট বড় কথা নয় । বেশী বার পঠিত হওয়াই বড় কথা । ইসলামের বাণী প্রচারই বড় কথা । আমি মহান আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই .....

টি মন্তব্য  |  বিস্তারিত >>

আল্লাহর রাসূল (সাঃ) এর প্রসংশায় অতিরঞ্জন

লিখেছেন: ' ABU TASNEEM' @ শুক্রবার, এপ্রিল ২৭, ২০১২ (৮:১১ পূর্বাহ্ণ)


অবতরনিকা
‘অতিরঞ্জন’ অর্থ , দ্বীনে আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) যে সীমা নির্ধারণ করে দিয়েছেন তা অতিক্রম বা লঙ্ঘণ করা । বিশ্বাসে বা আ’মালে অতিরঞ্জন , ইসলাম নিরুৎসাহিত করেছে । আল্লাহ বলেন , “পক্ষান্তরে , যে আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) এর অবাধ্য হবে এবং তাদের নির্ধারিত সীমা লঙ্ঘণ করবে , তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন । সেখানে সে চিরকাল থাকবে , আর তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি” । – সুরা আলে ইমরান : ৩১

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) .....

১৬ টি মন্তব্য  |  বিস্তারিত >>

আলেমগণের মধ্যে মতভেদের কারণ -৩

লিখেছেন: ' ABU TASNEEM' @ শুক্রবার, এপ্রিল ৬, ২০১২ (৭:২০ পূর্বাহ্ণ)

মহামান্য ইমামদের সংক্ষিপ্ত পরিচয়

কারণ ৭ : যঈফ হাদীছ দ্বারা আলেমের দলীল পেশ অথবা দুর্বলভাবে দলীল উপস্থাপন :

আর এমন ঘটনা অনেক। যঈফ হাদীছ দ্বারা দলীল পেশের অন্যতম একটি উদাহরণ হচ্ছে, কোন কোন আলেম ‘ছালাতুত তাসবীহ’-কে মুস্তাহাব বলেন। ‘ছালাতুত তাসবীহ’ হচ্ছে, দুই রাক‘আত ছালাত আদায় করা, যাতে দন্ডায়মান অবস্থায় সূরা ফাতিহা এবং ১৫ বার তাসবীহ পাঠ করা হয়। অনুরূপভাবে রুকূ ও সিজদা সহ ছালাতের শেষ পর্যন্ত সব জায়গায় তাসবীহ পাঠ করা হয়। আসলে ঐ ছালাতের নিয়ম-কানূন আমি ভালভাবে রপ্ত করিনি। কারণ শারঈ দৃষ্টিকোণ থেকে আমি .....

টি মন্তব্য  |  বিস্তারিত >>

আলেমগণের মধ্যে মতভেদের কারণ – ২

লিখেছেন: ' ABU TASNEEM' @ বুধবার, এপ্রিল ৪, ২০১২ (৭:৪০ পূর্বাহ্ণ)

মুনাফিকী আচরণ

আলেমগণের মধ্যে মতভেদের কারণ – ১ পড়ে না থাকলে পড়ে নিন ।

কারণ ৩ : ভিন্নমত পোষণকারীর নিকট হাদীছ পৌঁছেছে, কিন্তু সে ভুলে গেছে :

অনেক মানুষ আছে কখনও ভোলে না। কত মানুষ আছে হাদীছ ভুলে যায়। এমনকি কখনও আয়াতও ভুলে যায়। রাসূল (ছাঃ) একদিন ছাহাবীগণকে নিয়ে ছালাত আদায় করছিলেন এবং তিনি ভুলক্রমে একটি আয়াত ছেড়ে দিয়েছিলেন। তাঁর সাথে ছিলেন উবাই ইবনু কা‘ব (রাঃ)। ছালাত শেষে রাসূল (ছাঃ) বললেন, هَلاَّ كُنْتَ ذَكَّرْتَنِيْهَا ‘তুমি কি আমাকে আয়াতটি স্মরণ করিয়ে .....

টি মন্তব্য  |  বিস্তারিত >>

আলেমগণের মধ্যে মতভেদের কারণ – ১

লিখেছেন: ' ABU TASNEEM' @ সোমবার, এপ্রিল ২, ২০১২ (৫:৫৯ পূর্বাহ্ণ)

ঘরকুনো নামাযী

হামদ ও ছানার পর- এই বিষয়টি অনেকের মনে প্রশ্নের উদ্রেক করতে পারে। কেউ বলতে পারে, শরী‘আতের গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকতে কেন এই বিষয়ে আলোচনার অবতারণা? উত্তরে বলব, এই বিষয়টি বিশেষ করে বর্তমান যুগে অনেকের চিন্তা-চেতনাকে ব্যস্ত রেখেছে। আমি শুধু সাধারণ মানুষের কথাই বলছি না; বরং জ্ঞানপিপাসুরাও এর অন্তর্ভুক্ত। আর এর মৌলিক কারণ হচ্ছে, বর্তমান প্রচার মাধ্যমগুলিতে শরী‘আতের বিধিবিধানের প্রচার ও প্রসার ব্যাপক আকারে বেড়ে গেছে এবং মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। আর একজনের কথার সাথে অন্যের কথার অমিল থাকায় বিশৃংখলা সৃষ্টি .....

টি মন্তব্য  |  বিস্তারিত >>

আহলে হাদিসদের মিথ্যাবাদীতা ও দু:সাহসের নমুনা – ৩

লিখেছেন: ' Anonymous' @ বৃহস্পতিবার, মার্চ ২৯, ২০১২ (৭:৫৫ পূর্বাহ্ণ)

শায়খ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। তাঁর পিতা একজন আলেম ছিলেন এবং নিজের ও সন্তানদের ঈমান ও আক্বীদাহ বাঁচানোর তাকীদে হিজরত করেছিলেন। এমন একজন মহান ব্যক্তিত্বের প্রভাব তাঁর সন্তানদের মধ্যেও পড়বে এটাই স্বাভাবিক। বাস্তবিকই তাঁর (আলবানী) মধ্যে এর যথেষ্ট প্রভাব ছিল। ছোট বেলা পড়া শুনার সুযোগ না পাওয়া, দারিদ্র এসব কোন কিছুই তাঁকে হাদীসের জ্ঞান অর্জন থেকে ফিরাতে পারেনি। তিনি দামেস্কের এক বিখ্যাত লাইব্রেরীতে নিজ গরজে হাদীস শিখেন ও গবেষণা করেন। যা নিঃসন্দেহে প্রশংসনীয় এই হিসেবে .....

টি মন্তব্য  |  বিস্তারিত >>

বিদ’আতের অর্থ ও তার কুপ্রভাব

লিখেছেন: ' ABU TASNEEM' @ বৃহস্পতিবার, মার্চ ২৯, ২০১২ (৬:১২ পূর্বাহ্ণ)

বিদ’আতের আভিধানিক অর্থ হচ্ছে “নযীরহীনভাবে কিছু নব আবিস্কার করা ।” যেমন আল্লাহ তা’আলা বলেছেন : “তিনি (নযীরবিহীন) আসমান ও যমীনের স্রষ্টা” সূরা বাকারাহ /১১৭

পারিভাষিক অর্থে বিদ’আত বলা হয় : “ধর্মের মধ্যে যে নবাবিস্কৃত ইবাদাত , বিশ্বাস ও কথার সমর্থনে কুরআন ও সুন্নাহের মধ্যে কোন দলীল মিলে না অথচ তা ছাওয়াবের উদ্দেশ্যে করা হয় তাকেই বিদ’আত বলা হয় ।”

ব্যক্তি , সমাজ , ধর্মীয় মাসআলা মাসায়েলের উপর বিদ’আতের কুপ্রভাব অত্যন্ত ভয়ানক । তবে বিদ’আতের স্তর রয়েছে । স্তরভেদে বিদ’আতের ক্ষতিকর কুপ্রভাবগুলো প্রযোজ্য .....

টি মন্তব্য  |  বিস্তারিত >>

আহলে হাদিসদের মিথ্যাবাদীতা ও দু:সাহসের নমুনা – ২

লিখেছেন: ' Anonymous' @ মঙ্গলবার, মার্চ ২৭, ২০১২ (১০:৫৯ পূর্বাহ্ণ)

ম্যালকম এক্স শুরু করেছিলেন। আমি একটু contribute করছি।

আমাদের এক সহব্লগার মাযহাব নিয়ে কিছু মানুষের চলমান বিভ্রান্তির প্রেক্ষিতে এক বিশ্লেষণধর্মী ও প্রামান্য পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে তিনি শুরুতেই স্বীকার করেছিলেন
“আজকাল অনেক ভাইকে দেখা যায় মাযহাব শব্দটি নিয়ে বিভ্রান্তিতে ভুগে থাকেন।

আবার অনেকে এই শব্দটির সঠিক অর্থ জানা সত্ত্বেও এই শব্দটি নিয়ে সাধারন মুসলমানদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেন।

যারা জেনে শুনে মাযহাব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেন তাদের জন্য এই পোষ্ট নয়।
কারন ঘুমন্ত মানুষকে জাগানো আমার সম্ভব .....

১৯ টি মন্তব্য  |  বিস্তারিত >>

ফরয সালাতের পরে সম্মিলিত মুনাজাত : একটি প্রচলিত বিদআত

লিখেছেন: ' ABU TASNEEM' @ রবিবার, মার্চ ২৫, ২০১২ (৬:১২ পূর্বাহ্ণ)

munajat

আমাদের সমাজে যতগুলি বিদ’আত প্রচলিত আছে , তার মধ্যে অন্যতম হচ্ছে ফরয সালাতের পর সম্মিলিত মুনাজাত । এই সম্মিলিত মুনাজাতের দলীল নবী (সাঃ) থেকে পাওয়া যায় না । কোন কোন বিদ’আত বছরে একবার করা হয় , কোন কোনটি হয়ত মাসে একবার , কোন কোনটি হয়তো সপ্তাহে একবার । কিন্তু সম্মিলিত মুনাজাত এমন এক বিদ’আত যা প্রতিদিন পাঁচবাব করা হয় । সুতরাং এর থেকে দুরে থাকতে হবে ।

হাদীসে বর্ণিত ফরয সালাতের পর পঠিতব্য দুআ ও যিকিরগুলো এককী পড়তে হবে , দলবদ্ধভাবে .....

টি মন্তব্য  |  বিস্তারিত >>