এপ্রিল, ২০১১ -এর আর্কাইভ
ইসলাম,মুসলমান : সমস্যার মুল?
লিখেছেন: ' Shah Shajedur Rahman' @ মঙ্গলবার, এপ্রিল ১৯, ২০১১ (৫:২৮ অপরাহ্ণ)
৪ ফেব্রুয়ারি,২০১১,ফ্লোরিডা। মুসলমান পরিচয় জানার পরই সামাদ ইবাদির(৫৭) গলায় চাকু ঢুকিয়ে দেন ব্রেডলি কেন্ট স্ট্রট নামের এক শেতাংগ। বাকবিতন্ডার এক পর্যায়ে এ হামলা করা হয়। পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, ঐ দিন সন্ধায় ইসলাম ধর্ম সম্পর্কে কথা বলার সময় সামাদ ইবাদি জানান তিনি একজন মুসলিম-আমেরিকান।এটি জানার পর শেতাংগ ব্রেডলি জাপটে ধরেন সামাদ ইবাদিকে। পকেট থেকে চাকু বের করে ব্রেডলি ইবাদির গলায় চালান এবং রাগতকন্ঠে বলেন,’মুসরমানরাই যত সমস্যার মূল। পুলিশ ইবাদিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।
আমি .....
৪ টি মন্তব্য | বিস্তারিত >>
‘আমাদের পরিবারগুলো যেন হয়ে ওঠে নারী-অধিকার ও নারী-মর্যাদা রক্ষার আদর্শ অঙ্গন’
লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ সোমবার, এপ্রিল ১৮, ২০১১ (৪:৪৬ অপরাহ্ণ)
মাওলানা আবু তাহের মেসবাহ
আপনি নিশ্চয় জানেন, সম্প্রতি নারী-উন্নয়ন নীতিমালাকে কেন্দ্র করে দেশে বেশ একটা ‘কলহ’ উপস্থিত হয়েছে, তো এ সম্পর্কে আপনি কী বলেন?
** আমি বলি, ‘উন্নয়ন’ শব্দটাই আপত্তিকর। ভূমি-উন্নয়ন, কৃষি-উন্নয়ন, শিল্প-উন্নয়ন, নগর-উন্নয়ন, এগুলোর সমকাতারে এসে যাচ্ছে নারী-উন্নয়ন। আধুনিক যন্ত্রসভ্যতার সবচে’ কদর্য দিক এই যে, নারীকে ভোগের বস্ত্ত ও পণ্য ভাবা হয়। ঐ মানসিকতা থেকেই এসেছে নারী-উন্নয়ন। নারী কি বস্ত্ত বা পণ্য, যে তার উন্নয়ন করবেন?
* আপনার দৃষ্টিতে সঠিক শব্দটি তাহলে কী?
** আগে নির্ধারণ করতে হবে যে, আমরা কী চাই? .....
৫ টি মন্তব্য | বিস্তারিত >>
মদ খাওয়া কি হারাম?
লিখেছেন: ' dfd' @ সোমবার, এপ্রিল ১৮, ২০১১ (২:৪৬ অপরাহ্ণ)
আমার বক্তব্যই যে নির্ভুল সে দাবী আমি করি না। আমার পোষ্ট পড়ে মানুষকে চিন্তা করতে হবে ও নিজের স্বীদ্ধান্ত নিজেকেই নিতে হবে। মোল্লাদের উপরে দোষ দিয়ে পরকালে পার পাওয়া যাবে না , কারন আল্লাহ আমাদের ব্রেণ দিয়েছেন সেটা ব্যবহারের জন্য এবং যার যার ব্রেণের জিম্মাদার সে নিজে।
কোরানে হারাম জিনিষকে ‘হারাম’-ই বলা হয়েছে। এখানে ‘হারাম’ (حرم) শব্দ ব্যাবহার হয়েছে। যে সকল জিনিষকে হারাম বলা হয়েছে , তার জন্য কোন কারন আল্লাহ দেন নি। এটা আল্লাহর নির্দেশ এবং অনেক জায়গায় কোন কিছুকে .....
৫ টি মন্তব্য | বিস্তারিত >>
প্রশ্ন: মাহরাম সম্পর্কে।
লিখেছেন: ' সাপোর্ট টিম [ পিস ইন ইসলাম ]' @ সোমবার, এপ্রিল ১৮, ২০১১ (১২:০৯ অপরাহ্ণ)
প্রশ্ন: মাহরাম বলতে কি বুঝায়? ১৪ জন ছাড়া বাকি সবাই কি গায়রে মাহরাম এ কথার অর্থ কি? যে ১৪ জনকে মাহরাম বলা হয়, সেটার দলীল কোথায় এবং তারা কারা?
উত্তর মাহরাম শব্দের শাব্দিক অর্থ: হারাম, যা হালাল এর বিপরিত।
আর পারিভাষিক অর্থে মাহরাম বলা হয় যাদেরকে আত্মীয়তা, বা দুধপান করানো, অথবা শাশুরালয়ের সম্পর্কের কারণে বিবাহ করা জায়েয নয়। (লিসানুল আরব খ:৩, পৃ:১৩৯, ফতোয়ায়ে শামী খ:২, পৃ:১৪৫)
*১৪ জন ছাড়া বাকী সবাই “গায়রে মাহরাম” একথার অর্থ হল যে, তাদের বিবাহ করা জায়েয। এবং .....
০ টি মন্তব্য | বিস্তারিত >>
জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর কুরআন হাদীস রিরুধী ধারা সমুহ।(২)
লিখেছেন: ' মুসাফির' @ রবিবার, এপ্রিল ১৭, ২০১১ (১০:৫৮ পূর্বাহ্ণ)
ধারা ১৬.১২: রাজনীতি, প্রশাসন, ও অন্যান্য কর্মক্ষেত্রে, আর্থ-সামাজিক কর্ম কান্ড, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া এবং পারিবারিক জীবনের সর্বত্র নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্টা।
এ ধারাটিতে রাজনীতি, প্রশাসন, আর্থ সামাজিক কর্ম কান্ড, সংস্কৃতি ও ক্রীড়া এবং পারিবারিক জীবনের সর্বত্র নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্টা করা হয়েছে। এবং ধারা ১৭.১ এর ধ্বারা মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার সকল ক্ষেত্রে নারী ও পুরুষ যে, সমঅধিকারী তা স্বীকৃতি স্বরূপ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ করা হয়েছে। অথচ কুরআনের দৃষ্টিতে নারী-পুরুষের মাঝে প্রকৃতিগত, স্বভাবগত, সৃষ্টিগত, দৈহিক ও .....
৬ টি মন্তব্য | বিস্তারিত >>
পয়লা বৈশাখ : এখন যেমন
লিখেছেন: ' রাসেল আহমেদ' @ বুধবার, এপ্রিল ১৩, ২০১১ (১:১৭ অপরাহ্ণ)
মিরপুর বার নম্বর বাসস্ট্যান্ড থেকে কালশি সাংবাদিক আবাসিক এলাকায় যাচ্ছি। রিকশায় বসে। ছোট্ট একটা প্রয়োজনে একটা দোকানের সামনে থামলাম। আমার সামনে দুজন লোক দাঁড়িয়ে দোকানদারের সঙ্গে কথা বলছেন। পেছন থেকে এক নজর দেখে একজনকে মনে হল, শীর্ণকায় হিন্দু বৃদ্ধ। পাঞ্জাবি, ধূতি পরা। কাছে যেতেই দেখি, সে আসলে এক যুবক। শহুরে হিন্দু যুবকরা এখন আর ধূতি পরে না বলেই এ দৃশ্য দেখে কিছুটা অবাক হলাম। আর সঙ্গে সঙ্গেই লক্ষ্য করলাম, তার গায়ের ধূতিটা আসলে ধূতি নয়, ‘ধূতি-পায়জামা’। ধূতির মতোই কুচি, ধূতির .....
২ টি মন্তব্য | বিস্তারিত >>
জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর কুরআন হাদীস রিরুধী ধারা সমুহ।
লিখেছেন: ' মুসাফির' @ বুধবার, এপ্রিল ১৩, ২০১১ (১০:৫৬ পূর্বাহ্ণ)
বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি বিষয় হচ্ছে নারী উন্নয়ন নীতি মালা ২০১১। দেশের ধর্মপ্রাণ আলেমগণ বলতেছেন এতে অনেক কুরআন হাদীস বিরুধী ধারা রয়েছে। আর সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাতে কুরআন হাদীস বিরুধী কোন ধারা নেই। ইতিমধ্যেই আলেম দের পক্ষ থেকে কি কি ধারা কুরআন বিরুধী তা বলা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোন জবাব পাওয়া যাচ্ছেনা। নিম্নে আলেমগণ যে ধারা গুলিকে কুরআন হাদীস বিরুধী বলে আখ্যায়িত করেছেন তার কিছুটা প্রকাশ করা হল।
*১৬.১ এ বলা হয়েছে। “বাংলাদেশে সংবিধানের .....
৩ টি মন্তব্য | বিস্তারিত >>
প্রশ্ন: উচ্চস্বরে জিকির করা প্রসঙ্গে।
লিখেছেন: ' সাপোর্ট টিম [ পিস ইন ইসলাম ]' @ সোমবার, এপ্রিল ১১, ২০১১ (২:৫৭ অপরাহ্ণ)
প্রশ্ন: উচ্চস্বরে জিকির করা যাবে কি? “ইল্লাল্লাহ” জিকির কি জায়েয?
প্রশ্নকারী: মাহমুদ
উত্তর: উচ্চস্বরে জিকির করা যাবে। এবং তা অনেক আয়াত ও হাদীস দ্বারা প্রমানিত। তবে কিছু শর্ত সাপেক্ষে:-
এক: স্বর এত উচ্চ করা যাবেনা যাতে নিজের ও অন্যের কষ্ট হয়।
দুই: লৌকিকতা মুক্ত হতে হবে। (এমদাদুল আহকাম খ:১,পৃ:৩২০)
তিন: জিকিরের স্বর উচ্চ করাকে ইবাদত মনে করা যাবেনা। (ফয়যুল কালাম ১৩৯)
.....
০ টি মন্তব্য | বিস্তারিত >>
বর্তমান পরিস্থিতি এবং আমার অনুভূতি
লিখেছেন: ' মাসরুর হাসান' @ রবিবার, এপ্রিল ১০, ২০১১ (১:৪০ অপরাহ্ণ)
মহউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান
একসময় এমন ছিল যে কোন বিষয়ের উপর উপদেশ, পরামর্শ ও অনুভূতি প্রকাশে লিখতে-বলতে মনে যথেষ্ঠ আগ্রহ পেতাম। কিন্তু বর্তমানে পরামর্শের কোন মূল্যায়ন হয় না বিধায় কোন কিছু লিখতে বলতে ইচ্ছাও হয় না, আগ্রহ হয় না।
তবে বাংলাদেশে বর্তমানে বহুল আলোচিত কিছু বিষয়ে আমি ইতিপূর্বে কিছু পরামর্শ দিয়েছিলাম, যা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিছু বিষয় লিখিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেছিলাম, যাতে বিশেষভাবে জাতীয় শিক্ষানীতি ২০১০ সম্পর্কে পরামর্শ ছিল।
১। সেখানে বলেছিলাম জাতীয় শিক্ষানীতিতে .....
৭ টি মন্তব্য | বিস্তারিত >>
মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ১৭ তম বার্ষিক ইজতিমায় দেশবরেণ্য উলামা-মাশায়েখ ও দাওয়াতুল হকের মুরব্বীদের বয়ান
লিখেছেন: ' মাসরুর হাসান' @ শনিবার, এপ্রিল ৯, ২০১১ (১:৪৫ অপরাহ্ণ)
মুফতী মনসূরুল হক সাহেব
মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহ.-এর বিশিষ্ট খলীফা মুফতী মানসূরুল হক সাহেব বলেন, দাওয়াতুল হকের কাজ খুবই আহাম কাজ। হযরত ওয়ালা হারদুয়ী রহ. পূরো জীবনকে ওয়াকফ করে দিয়েছিলেন একাজের জন্য। হযরত হাকীমুল উম্মতের হাতে রোপিত দাওয়াতুল হকের ছোট্ট চারা হারদুঈ হযরতের মাধ্যমে চারিদিকে ডাল-পালা ছড়িয়ে আজ এক প্রকাণ্ড বৃক্ষের রূপ পরিগ্রহ করেছে। হযরত হাকীমুল উম্মৎ রহ. ছিলেন গত শতাব্দীর মুজাদ্দিদ আর হযরত হারদুঈ রহ. ছিলেন এই শতাব্দীর মুজাদ্দিদ। আমাদের বাংলাদেশে এই .....
৩ টি মন্তব্য | বিস্তারিত >>